হাওড়া পুরসভা সংলগ্ন হাওড়া ট্রেড সেন্টারে দুর্ঘটনা। হঠাৎ থমকে গেলো জীবন…
Howrah: হাওড়া পুরসভা সংলগ্ন হাওড়া ট্রেড সেন্টারে দুর্ঘটনা। বহুতলের ওপর থেকে লোহার পাইপ পড়ে মৃত্যু দুজনের। এদের মধ্যে একজন মুটিয়া এবং অন্যজন ছোট বস্ত্র ব্যবসায়ী।

আজ মঙ্গলাহাটে কাজে এসেছিলো। ট্রেড সেন্টারের নীচে দাঁড়িয়েছিল। তখনই আচমকা এগারোতলার ওপর থেকে লোহার পাইপ তাদের মাথায় পড়ে।

উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য।

