দাবাং মোডে নির্বাচন কমিশন, ফের বদলী একগুচ্ছ জেলা শাসক।
মালদা, বিশ্বজিৎ মন্ডল, ডিজিট্যাল ডেস্ক:- মালদার পুলিশ সুপারের পর এবার মালদার জেলাশাসক প্রীতি গোয়েলকে বদলি। বদলি করল নির্বাচন কমিশন। তার জায়গায় মালদার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রাজবীর সিং কাপুর । সেই সাথে মোট ১৩ জন জেলাশাসকের বদলি হয়েছে।

কোচবিহারের জেলাশাসক হচ্ছেন যতীন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ্ উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মুর্শিদাবাদে আর. অর্জুন, নদীয়াতে শ্রীকান্ত পল্লী, পুর্ব বর্ধমানে স্বেতা আগ্রয়াল, কোলকাতা উত্তর স্মিতা পান্ডে, কলকাতা দক্ষিণ রণধীর কুমার, উত্তর ২৪ পরগনাতে শিল্পা গউরীসুরিয়া, দক্ষ্মিন ২৪ পরগনাতে অভিষেক কুমার তিওয়ারী, দার্জিলিং এ হরিশঙ্কর পানিক্কার এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রামনিয়াম।

