মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী? এ কেমন ব্যাপার?

নিউজ ডেস্কঃ- রাজ্যের ১৮তম বিধানসভা নির্বাচন শেষ। বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয় পশ্চিমবঙ্গে। সেই সাথে শেষ হয় দীর্ঘ ১৫ বছরের তৃনমূল শাসনের অবসান। পশ্চিমবঙ্গে বিজেপি ২০৮টি আসন পায়, তৃনমূল কংগ্রেস পায় ৮০টি আসন। দীর্ঘদিন পর বাংলায় খাতা খোলে বামফ্রন্ট।

এদিকে এই ফলাফলের পরও নিজের পদত্যাগ পত্র দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবী তার দল হারেনি। যদিও ক্রমান্বয়ে দুবার তিনি নিজেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। যদিও নিয়মানুযায়ী রাজ্যপাল পুর্বতন বিধানসভাকে ভেঙ্গে দেন।

বর্তমান বিধানসভার মুখ্যমন্ত্রীর নাম আজ ঘোষনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে শুভেন্দু অধিকারীর নাম ঘোষিত হয়। তারা গিয়ে রাজভবন/ লোকভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করে আসেন।

অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ এ যথারীতি এখনো লিখা রয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আর এ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথারীতি আলোচনা শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *