দুর্গাপুরে সিটি সেন্টারের হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ, আটক মূল পান্ডাসহ একাধিক নারী- পুরুষ।
সৌমিত্র গাঙ্গুলি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানঃ- দুর্গাপুর থানার অন্তর্গত সিটি সেন্টারের বেসরকারি হোটেল পার্ক প্রাইম এ মধ্য রাত পর্যন্ত চলছে উদ্যাম নোংরা নৃত্য, সাথে উড়ছে টাকা। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানা ও সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ হানা দিয়ে হোটেল থেকে পাঁচজন পুরুষের চারজন মহিলাকে আটক করে পুলিশ। আটক করা হয় মূল অভিযুক্ত অভিজিৎ নামে এক ব্যাক্তিকে।

জানা গেছে, দুর্গাপুরের এই বেসরকারি হোটেলে বেশ কিছুদিন ধরেই এই ধরনের অবৈধ কাজ চলছিল বলে পুলিশের কাছে খবর আসছিল, শুক্রবার ফের গোপন সূত্রে পুলিশের কাছে খবর আছে এরপরে ওই হোটেলে হানা দেয় পুলিশ। সেখানে হাতেনাতে ধরে ফেলে বেশ কয়েকজন নারী ও পুরুষকে সাথে আটক করা হয় মূল পান্ডা বর্ধমানের নিবাসী অভিজিৎ নামের মূল পান্ডাকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে এই অভিজিৎ।
অন্যদিকে হোটেল অপারেশন ম্যানেজার বলে নিজেকে দাবি করে আশরাফ হোসেন বলেন, হোটেলে একটি অনুষ্ঠানের জন্য পার্টির আয়োজনের কথা লিখেছিল লিখিত চুক্তিতে। এই ধরনের অপকর্ম চলছে জানি না। প্রায় ২০-২২ জন নারী পুরুষ এই পার্টিতে উপস্থিত ছিল। কিন্তু হোটেলেই চোখের সামনে এই ধরনের অপকর্ম চলছে তার দায় কিভাবে এগিয়ে যেতে পারে হোটেল কর্তৃপক্ষ? উঠছে প্রশ্ন। আজও অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

