নেপালে অলৌকিক উদ্ধার! বিধ্বংসী বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২…
ডিজিটাল ডেস্কঃ- নেপালে ঘটে গেছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্জয়। আর এই ঘটনায় বহু মানুষ নিহত হয়েছেন; নিখোঁজ আছেন এখনো অনেকে। তবে; ভয়াবহ আকস্মিক বন্যার দীর্ঘ ৯ দিন (২১৬ ঘণ্টা) পর এক রুদ্ধশ্বাস ও অলৌকিক উদ্ধার অভিযানের সাক্ষী হলো বিশ্ব। দেশটির মধ্যাঞ্চলের ত্রিশূলী-৩এ (Trishuli-3A) জলবিদ্যুৎ প্রকল্পের কাদা ও ধ্বংসস্তূপে ভরা একটি সুড়ঙ্গের ভেতর থেকে দুইজন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং সুড়ঙ্গটির সুপারভাইজার কবীর মহার্জন। আজ সকালে সুড়ঙ্গের ভেতর থেকে হঠাৎ মানুষের কণ্ঠস্বর শুনতে পান উদ্ধারকারীরা।

এরপরই নেপালি সেনা এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত সুড়ঙ্গে প্রবেশ করে কাদা-আবর্জনা সরিয়ে তাঁদের উদ্ধার করেন।বিশেষজ্ঞদের মতে, সুড়ঙ্গের ভেতরে সীমিত পরিমাণে অক্সিজেন ও জল সরবরাহ থাকায় তাঁরা এতদিন বেঁচে থাকতে পেরেছেন।

এই অলৌকিক ঘটনা সুড়ঙ্গে আটকে থাকা অন্য নিখোঁজ শ্রমিকদেরও জীবিত খুঁজে পাওয়ার আশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে সেখানে বাকিদের উদ্ধারে জোরকদমে সেনা অভিযান চালানো হচ্ছে।

