ফের বুলডোজার তৃণমূল কার্যালয়ে; এবার সালকিয়ায়।
নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা হাওড়া জেলা সদর তৃণমূল সভাপতি গৌতম চৌধুরীর সালকিয়ার দলীয় কার্যালয়ের অবৈধ নির্মাণ ভেঙে দিল হাওড়া পুরসভা।

পুরসভার পক্ষ থেকে বুলডোজার চালিয়ে নির্মাণটি গুঁড়িয়ে দেওয়া হয়। পুরসভার দাবি, অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধেই এই পদক্ষেপ।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার এই অভিযানের পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

