RDX বিস্ফোরণ? হুমকি মেল ঘিরে চরম আতঙ্ক! একটি হমকি মেল কে ঘিরে বোমাতঙ্ক চুঁচুড়া আদালতে।

ডিজিট্যাল ডেস্কঃ– “RDX বিস্ফোরণ ঘটানো হবে এবং উড়িয়ে দেওয়া হবে।“ জেলা জজের মেলে এরকমই একটি ই- মেল আসে বলে অভিযোগ। সেই মেলে বলা হয়েছে – আরডিএক্স বিস্ফোরন করা হবে বলে। আর এরকম একটি হুমকি ই-মেল পাওয়ার পরই চরম তৎপরতার সাথে  পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে বিষয়টি অবগত করা হয় আদালত এর পক্ষ থেকে। এরপরই চন্দননগরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আদালতে পৌঁছে যায়।

আদালতে উপস্থিত মানুষজনের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় সেটা চন্দননগরের পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলে খবর। এছাড়াও নিরাপত্তার অঙ্গ হিসেবে আদালতে আসা লোকজনদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *