বাকসাড়াবাসীর আন্দোলনের ফল, ২০২৭-এর মধ্যে আন্ডারপাস।

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- দীর্ঘ আন্দোলনের পর দক্ষিণ হাওড়ার বাকসাড়াবাসীর জন্য মিলল বড়সড় স্বস্তির খবর। রেলের ‘রিজনড অর্ডার’অনুযায়ী, ২০২৭ সালের জুন-জুলাইয়ের মধ্যে বাকসাড়া রেলওয়ে আন্ডারপাসের নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হলেও বর্ষার কারণে মূল খননপর্ব শুরু হয়নি। বর্ষা শেষ হলেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। নির্মাণকাজ চলাকালীন সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত রেলগেটে অপ্রয়োজনীয়ভাবে ইঞ্জিন না দাঁড় করানো এবং দ্রুত গেট খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাম্বুল্যান্স ও দমকলের মতো জরুরি পরিষেবার যান চলাচল নিশ্চিত করতে যানজট নিয়ন্ত্রণে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েনের কথাও জানানো হয়েছে।

কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া PIL-এর পর ২৯ জুন ও ১০ জুলাই শুনানির ভিত্তিতে এই নির্দেশ জারি হয়েছে বলে আন্দোলনকারীদের দাবি। তাঁদের বক্তব্য, চারটি রেলগেটের দুর্ভোগের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনেরই ফল এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *