গোপন সূত্রে মাদকচক্রের হদিস, গ্রেফতার এক যুবক।।
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার পুলিশের অভিযানে চন্দ্রকোনা রোডের টিবি হাসপাতাল সংলগ্ন একটি জরাজীর্ণ বাড়ি থেকে মাদকচক্রের হদিস মিলল। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে হানা দেয় পুলিশ।
অভিযানে মুশারফ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

অভিযানে গড়বেতা-৩ ব্লকের BDO, গড়বেতা থানার OC, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের IC-সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
ধৃত যুবককে গ্রেফতারের পর এই মাদকচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত ও তল্লাশি শুরু করেছে পুলিশ।

