বেহাল রাস্তা; উল্টে গেলো যাত্রীবাহী বাস।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- আজ সকালে রাইপুরের শিরমণিপুরে ক্যানেলের পাশে যাত্রীবাহী বাসটি ব্ল্যাক প্যান্থার উল্টে যায়।

রাইপুরের শিরোমণিপুরে দূর্ঘটনার কবলে পড়ে ঝাড়গ্রাম গামী যাত্রী বোঝাই বাস, আহত বেশ কয়েকজন। একই ঘটনার বারংবার পুনরাবৃত্তি ঘটে চলেছে 9 নম্বর রাজ্য সড়কের ওপর।

আর এর ফলে বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী থেকে নিত্যযাত্রীরা। এর পুর্বেও বেশ কয়েকটি দুর্ঘটনা ও প্রাণহানীর ঘটনা ঘটে এই রাস্তার উপর আর এলাকাবাসীর অভিযোগ তার জন্য দায়ী ঐ বেহাল রাস্তা। আজ সকালে ঝাড়গ্রাম গামী ব্ল্যাকপ্যান্থার বাসটি রাইপুরের শিরোমণিপুরে বেহাল রাস্তার জন্য রাস্তার পাশে উল্টে যায়।

উল্লেখ্য আগের সরকারের আমলে 140 কোটি টাকা ব্যায়ে নির্মিত রাস্তা নির্মানের মাস কয়েক এর মধ্যেই ভেঙ্গে চুরে বেহাল হয়ে যায়; আর এর কারনেই বারবার পথ দুর্ঘটনা। “রাস্তার অবস্থা বেহাল, যান চলাচলের অযোগ্য, প্রান হাতে নিয়ে নিত্যদিন যাতায়াত করতে হয়” – অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসীর। তাদের দাবী – “বর্তমান সরকার উচিত অতি দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করুক।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *