নির্বাচন কমিশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ; বিস্ফোরক অভিযোগ অভিষেকের।

ডিজিট্যাল ডেস্কঃ- এস আই আর এর বিষয়ে বারংবার অভিযোগ করছে তৃনমূল কংগ্রেস। এ বিষয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে তৃনমূল। এবার মারাত্মক অভিজোগ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জী।

তিনি বলেন, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নির্বাচন কমিশনের নির্দেশ হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ রোল অবজারভার সি. মুরুগন মাইক্রো অবজারভারদের সরাসরি নির্দেশ দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন বলেও দাবি করা হয়েছে।

এছাড়া রোল অবজারভারদের লগইন তথ্য কলকাতা থেকে ব্যবহার করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে তিনি তার এক্স হ্যান্ডেলে অভিযোগ তুলেছেন।

বিষয়টি আদালতে নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *