ফরাক্কায় রেল লাইনে ধস! ব্যাহত ট্রেন চলাচল।
মালদা, বিশ্বজিৎ মন্ডল:- ফরাক্কায় রেল লাইনে ধস! ধসের জেরে ব্যাহত ট্রেন চলাচল। আপ লাইনের সমস্ত ট্রেন চলছে দেরীতে। জানা গেছে, বৃহস্পতিবার ভোরের দিকে ফরাক্কায় রেল লাইনে ধস নামে।

যার জেরে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। যদিও রেল প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় রেল লাইনের ধস ‘মেরামতির কাজ শুরু করে। মেরামতির কাজ চলায় গৌড় এক্সপ্রেস সহ বেশকিছু ট্রেন আটকা পড়ে।

আটকা পড়ে কিছু ট্রেন বল্লারপুর দিয়ে ঘুরিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়। তবে খবর লেখা পর্যন্ত বন্দে ভারত, পদাতিক এক্সপ্রেস সহ একাধিক ট্রেন, বেশকিছু সময় আটকে থাকে বলে খবর।

