হাওড়ার শিবপুরে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি নামাঙ্কিত ছাত্রাবাসের শুভ সূচনা হলো।
হাওড়াঃ- হাওড়ার শিবপুর আইআইইএসটি-তে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি নামাঙ্কিত ছাত্রাবাসের শুভ সূচনা হলো। রবিবার বিকেল ৩টেয় এক অনুষ্ঠানে এর শুভ সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

উদ্বোধনের পর এদিন আইআইইএসটি শিবপুরের ইনস্টিটিউট হলে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা।

