টানা বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, ব্যাহত যাতায়াত; লিলুয়ার দাসপাড়া অটোস্ট্যান্ড ও ঝিল রোডে।

হাওড়াঃ- হাওড়ার লিলুয়ায় সকাল থেকে টানা বৃষ্টির জেরে লিলুয়া থানার অন্তর্গত দাসপাড়া অটোস্ট্যান্ড ও ঝিল রোড কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় বৃষ্টির জল জমে যাওয়ার পাশাপাশি রাস্তার বেহাল দশার কারণে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। জলমগ্ন রাস্তায় তৈরি হওয়া গর্তে একের পর এক গাড়ি আটকে যাচ্ছে। অনেক গাড়ি মাঝ রাস্তাতেই বিকল হয়ে পড়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, সালকিয়া রোডেও জল জমে যাওয়ায় পথচারী থেকে শুরু করে যানবাহন, যাতায়াতে সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা বৃষ্টির সময় এলাকায় পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

জলমগ্ন রাস্তায় যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও গাড়িচালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *