এবার ঘুষ নিতে গিয়ে নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল ধৃত…

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ব্যাটরা থানার পর এবার নাজিরগঞ্জ ফাঁড়ি। ৫০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে অ্যান্টি করাপশন ব্যুরোর (এসিবি) হাতে ধরা পড়লেন এক পুলিশ কনস্টেবল। অভিযুক্তের নাম শুভময় মণ্ডল।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিরগঞ্জ ফাঁড়িতে কর্মরত ওই কনস্টেবল ঘুষের টাকা নিতে গিয়েই হাতেনাতে ধরা পড়েন। তবে কোন মামলায় বা কী কারণে ওই টাকা চাওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট করেনি এসিবি।

প্রসঙ্গত, সোমবার বধূ নির্যাতন মামলায় ‘সেটেলমেন্ট’-এর নামে ১৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ব্যাটরা থানার সাব-ইন্সপেক্টর সুব্রত সরকার গ্রেপ্তার হন। এরপরই হাওড়া পুলিশ কমিশনারেটের থানাগুলিতে ধারাবাহিক অভিযান চলবে বলে জানিয়েছিল এসিবি। তার পরদিনই ফের পুলিশকর্মী ধৃত হওয়ায় অন্দরমহলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *