জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সোনার পদকজয়ী অংশুমানকে সংবর্ধনা জানালেন বিধায়ক।

হাওড়াঃ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সোনার পদকজয়ী বেলুড়ের অংশুমান নাগকে সংবর্ধনা জানালেন বালির বিধায়ক সঞ্জয় সিং। বুধবার অংশুমানের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।

বিধায়ক জানান, অংশুমানের এই সাফল্য আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে। বেলুড় বিধানপল্লীর বাসিন্দা অংশুমান নাগ বাংলার হয়ে জাতীয় স্তরে দুটি সোনা ও একটি রৌপ্য পদক জয় করে সাফল্য অর্জন করল।

বালির বিধায়ক সঞ্জয় সিং তাকে এই অভাবনীয় সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। ৪২তম সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশুমান সাঁতারে এই সাফল্য অর্জন করেছে।

অষ্টম শ্রেণির ছাত্র অংশুমানের স্বপ্ন ইন্টারন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়ন হয়ে বাংলার এবং ভারতের নাম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *