জলের তোড়ে নদীগর্ভে তলিয়ে গেল পার্ক ।
নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- জলের তোড়ে ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে গেল পার্ক । বাঁধের বিশাল অংশে ধস নামায় আতঙ্ক শ্যামপুরের বাসুদেবপুর এলাকায়।

জানা গিয়েছে সোমবার সকালে শ্যামপুর থানা এলাকার গড়চুমুক ফাঁড়ি সংলগ্ন বাসুদেবপুরে নদীর বাঁধ বরাবর যে পার্ক তৈরী হয়েছিল তা কার্যত জলের তলায় তলিয়ে গেল। প্রায় ৩০০ ফুট বিশাল অংশ ধ্বসে পড়ল ভাগীরথী জলে।

আর এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে সন্নিহিত এলাকায়। উল্লেখ্য ওই অংশটি একটি পার্ক তৈরী হয়েছিল। সেই পার্ক জলের তলায় তলিয়ে গেল। নেপালে ভূমিধসের পর ক্রমশ বাড়ছে ভাগীরথী নদীর জল।

আর এই ঘটনা তারই ফল বলে মনে করছে সন্নিহিত এলাকার মানুষ। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রাথমিকভাবে বাদ রক্ষা করার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।

