দেশের তেল মানচিত্রে নতুন নাম “আশোকনগর”। প্রথম দিনের উত্তোলিত তেল নিয়ে ট্যাঙ্কার ছুটলো হলদিয়ায়।
নিউজ ডেস্কঃ- ২০১৮ সালে ভারতের জ্বালানি ক্ষেত্রে তৈরি হয়েছিল এক নতুন ইতিহাস। অশোকনগর দেশের মানচিত্রে যুক্ত হয় অষ্টম উৎপাদনকারী তেল অববাহিকা হিসেবে।”
বহু দশকের ভূ-তাত্ত্বিক অনুসন্ধানের পর ONGC-র বিজ্ঞানীরা মাটির প্রায় ২,৩০০ মিটার গভীরে বাণিজ্যিক তেল ও গ্যাসের মজুত আবিষ্কার করেন।

“অশোকনগর-১ কূপ থেকে উত্তোলিত উন্নতমানের অপরিশোধিত তেল সরাসরি প্রক্রিয়াকরণের জন্য হলদিয়া শোধনাগারে পাঠানো হয়, যা রাজ্যের শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন এই কূপ থেকে প্রতিদিন আনুমানিক ১৫ থেকে ২০ কিউবিক মিটার (১৫-২০ হাজার লিটার) তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চালানো হবে। আজ প্রাথমিক পর্যায়ে ১২০০ লিটার তেল উত্তোলন করে হলদিয়ার উদ্দেশ্যে পাঠানো হলো।

এই আবিষ্কার কেবল দেশের জ্বালানি নিরাপত্তাই জোরদার করে না, বরং দক্ষিণবঙ্গে পরিকাঠামো উন্নয়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করে।

তেল উত্তোলনের পাশাপাশি এলাকার পরিকাঠামোগত উন্নয়নেও বড়সড় পদক্ষেপ নিয়েছে সংস্থা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সাইটের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে ওএনজিসি।

এর পাশাপাশি সার্বিক অশোকনগরের শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক ক্ষেত্রে—যেমন স্থানীয় স্কুল, হাসপাতাল ও আইসিডিএস (ICDS) সেন্টারের সার্বিক উন্নয়নের জন্য আরও ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। রাখির পুণ্যলগ্নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উন্নয়নের এই বন্ধন আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হোক—এমনটাই বার্তা ওএনজিসি কর্তৃপক্ষের।

