একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া, দুর্ভোগে সাধারণ মানুষ।।
নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহরের বিভিন্ন নিচু এলাকা। রাস্তায় জমে থাকা জলে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি।

কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার জল ঢুকে পড়েছে বাড়িঘর ও দোকানে। জলযন্ত্রণায় নাজেহাল সাধারণ মানুষ। দ্রুত জল নিষ্কাশনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

