ঝাড়গ্রামে বড় মাপের ম্যাঙ্গানিজের মজুতের সন্ধানে সমীক্ষা শুরু হতে চলেছে।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- পশ্চিমবঙ্গের খনি ও খনিজ দপ্তরের অনুমোদনে ঝাড়গ্রাম জেলার শিমলাপাল, লাবণী এবং বাঁশপাহাড়ি-সহ গুরুত্বপূর্ণ এলাকায় যৌথভাবে প্রাথমিক সমীক্ষা চালানো হবে। ঝাড়গ্রামে বড় মাপের ম্যাঙ্গানিজের মজুতের সন্ধানে সমীক্ষা এই শুরু হতে চলেছে।

আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত MOIL Limited, GSI, IBM এবং WBMDTCL-এর প্রতিনিধিরা ক্ষেত্রসমীক্ষা চালিয়ে এলাকার খনিজ সম্পদের সম্ভাবনা ও মজুতের পরিমাণ সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন।

দীর্ঘদিনের রাজনৈতিক জটিলতা ও বিলম্বের পর, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ঝাড়গ্রামের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে কাজে লাগাতে এগিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *