অভিজাত শপিং মলের ফুড কোর্টে হানা খাদ্য দপ্তরের।
নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- খাদ্য নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শিবপুরের একটি অভিজাত শপিং মলের ফুড কোর্টে অভিযান। হাওড়া পুরসভা ও প্রশাসনের স্বাস্থ্য ও খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে মহাকুমা শাসক বিবেক পঙ্কজ অভিযান চালান।

সঙ্গে ছিলেন শিবপুর থানার পুলিশি। এই শপিং মলে অনেক নামী কোম্পানির রেস্তোরাঁ রয়েছে। সেগুলোতে খাবারের দোকানের লাইসেন্স, খাবারের গুনগত মান পরীক্ষা এবং স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন আধিকারিকরা।

খাবারে এবং রান্নাঘরে ফুড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। হাওড়া সদরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ বলেন – অনেক কিচেনে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না।

এ ব্যাপারে ওই খাবারের দোকানে নোটিশ দেওয়া হবে। এই ধরনের অভিযান জারি থাকবে। নজরদারি জারি থাকবে।

