শিবপুরে বিধায়ক কার্যালয়ের উদ্বোধন, জনসংযোগে আরও জোর রুদ্রনীলের।

হাওড়াঃ- হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ ও পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার পবিত্র রাখীবন্ধনের সকালে উদ্বোধন হল বিধায়ক কার্যালয়ের। শিবপুরের মাকড়দহ রোডে বন্ধু মিলন সংঘ ক্লাবের উল্টোদিকে নবনির্মিত এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিবপুরের বিধায়ক তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ। এদিন রুদ্রনীল ঘোষ জানান, এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও দাবিদাওয়া শোনা এবং তার সমাধানের লক্ষ্যে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিধানসভা এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করার ওপরও গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। উদ্বোধনকে ঘিরে এদিন স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *