গোপন সূত্র মারফত পুলিশি অভিযানে উদ্ধার ৯কেজি ৪৫০ গ্রাম গাঁ*জা।

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- সুত্র মারফত খবর পেয়ে আগে থেকেই সজাগ ছিল পুলিশ। ১১৬ নম্বর জাতীয় সড়ক গড়ফার কাছে বাস থেকে নামতেই সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে।

তার কাছে থাকা পিঠব্যাগ থেকে উদ্ধার হয় ৯কেজি ৪৫০ গ্রাম গাঁ*জা। ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ জানতে চাইছে এই গাঁ*জা কোথায় থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল।

এই গাঁ*জা পাচার চক্রে আরো কারা কারা জড়িত আছে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *