এবার প্রবীণ নাগরিকদের জন্য সুসংবাদ; বাড়লো বার্ধক্য ভাতা।
নিউজ ডেস্কঃ- এবার প্রবীণ নাগরিকদের জন্য সুসংবাদ। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বার্ধক্য ভাতা মাসিক এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছিল। এবার রাজ্যের বরিষ্ট নাগরিকদের জন্য আবারো স্বস্তির খবর পাওয়া গেল নবান্ন থেকে। বার্ধক্য ভাতার পরিমান আবারো ৫০০ টাকা বাড়িয়ে মাসে দুই হাজার টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধুমাত্র বার্ধক্য ভাতাই নয়, একই হারে বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতাও বাড়ানো হবে। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য; বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতিতে বার্ধক্য, বিধবা ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের ভাতাবৃদ্ধির কথা বলা হয়েছিল। নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেয় প্রশাসন।

