পুলিশের জালে হাওড়ার ওয়ার্ড সভাপতি প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ শ্যাম মালহোত্রা।

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- এবার পুলিশের জালে উত্তর হাওড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ শ্যাম মালহোত্রা।

তোলাবাজি, হুমকি সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ ও মালিপাঁচঘোড়া থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে হাওড়া আদালতে থেকে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ার সময় হাওড়া আদালতের বাইরে এদিন উত্তর হাওড়ার বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দেন।

৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *