বেহাল রাস্তা, পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।

হাওড়া:-ডোমজুড়ের নিউ কোরলা বাসস্ট্যান্ড থেকে কোরলা বাজার এবং নিউ কোরলা থেকে পশ্চিমপাড়া ধূলাগোড় যাওয়ার রাস্তার হাল বেহাল। দীর্ঘ প্রায় আট মাস আগে নির্মাণের কাজ চলার জন্য রাস্তা খোঁড়া হয়েছিল। কিন্তু এরপর থেকে রাস্তা আর নতুন করে সারানো হয়নি। সেই ভাঙাচোরা অবস্থাতেই পড়ে রয়েছে। বর্ষায় পরিস্থিতি আরও দুর্বিষহ উঠেছে। খানাখন্দেভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্কুলের বাচ্চা থেকে শুরু করে সাইকেল, টোটো, বাইক গর্তে উল্টে যাচ্ছে।

দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এরই প্রতিবাদে রবিবার সকালে ওই এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বিশেষত মহিলারা পথ অবরোধে সামিল হন। তাঁদের দাবি, অবিলম্বে প্রশাসনকে দ্রুত রাস্তা সারানোর ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *